মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ৬৮ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ | ৩:১৩ অপরাহ্ণ

সোনারগাঁয়ে ৬৮ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

এসআই শফি উদ্দিনের নেতৃত্বে ইসলামপুরে বিশেষ অভিযান, পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার *মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী* মহোদয়ের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
গত ২ আগষ্ট রাত ১০:২০ ঘটিকার সময় সোনারগাঁ থানাধীন ইসলামপুর এলাকার মতিন মিয়ার পশ্চিম ভিটার টিনসেড বিল্ডিং এর দক্ষিণ দিকের ২য় কক্ষে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় *মোর্শেদা (৪২)* কে ১টি নীল এয়ার টাইট জিপারের প্যাকেটের ভেতর রাখা ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,
নাম: মোর্শেদা (৪২)
পিতা: মৃত রজ্জব আলী
স্বামী: মোঃ আজিজুল ইসলাম
ঠিকানা: গ্রাম- ঝাউচর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ

এসআই *শফি উদ্দিন* এর নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পিসিআর যাচাই করে পূর্বে কোনো মামলা পাওয়া যায়নি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন