শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | ৪:১৫ অপরাহ্ণ

আড়াইহাজারে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার দাসিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আব্দুল্লাহ উপজেলার দাসিরদিয়া কবরস্থানের পাশে বসবাসকারী আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে আব্দুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দাসিরদিয়া নেওয়াজির পুকুরে পানিতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন