শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে টাকা নিয়ে মাদক ব্যাবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩৭ পূর্বাহ্ণ

আড়াইহাজারে টাকা নিয়ে মাদক ব্যাবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক যুবককে আটকের পর মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিশনন্দী ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় অভিযানে নেতৃত্বে ছিলেন আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

জানা যায়, বিশনন্দী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে বিশনন্দী গ্রামের বাসিন্দা রিপনকে ২০ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। পরে তাকে থানায় নেওয়ার পরিবর্তে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট উপপরিদর্শকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন