নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্পত্তি সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে পিতা পুত্রসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে জখম, বাড়ী ঘরের আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে বাড়ী থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার ( ৬ নভেম্বর) মো. সুফিয়ান (২৮) বাদী হয়ে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগটি দায়ের করেছেন।
ঘটরার বিবরণে জানা যায় যে, উপজেলার গোপালদী পৌরসভার উত্তর কলাগাছিয়া এলাকার মো. মিজান মিয়ার সহিত তাহার অপরাপর ভাইদের বিষয় সম্পত্তি নিয়া বিরোধ চলছিল। এমতাবস্থায় ৫ নভেম্বর সকালে প্রতিপক্ষ জলিল, জয়নাল, দেলোয়ার, বাহারউদ্দিন গং নানা প্রকার দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে মিজান মিয়ার বাড়ী ঘরে সন্ত্রাসী হামলা চালায়। এ সময় গৃহকর্তা মিজান, তার ছেলে অভিযোগের বাদী সুফিয়ান (২৮) , তার প্রতিবন্ধী ভাই মো. হানিফ মিয়া সহ পরিবারের নারী পুরুষ সবাইকে মারপিটে জখম করে এবং বাড়ী থেকে তাড়িয়ে দেয়। পরে আহতরা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেন এবং সন্ত্রাসী প্রতিপক্ষের হুমকীর কারণে বাড়ীতে যেতে পারছেনা বলে আক্রান্ত পরিবারের লোকজন জানান। তারা হামলাকারীদের বিরুদ্ধে তাদের বাড়ী ঘরের আসবাবপত্র ভাংচুর এবং লুটপাট করে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগে উল্লেখ করেন।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান,বিষয়টি গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান থদন্ত করে দেখছেন। পরবর্তী অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।