শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে টিউবওয়েল চুরির হিড়িক এক রাতে ৭ টিউবওয়েল চুরি

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | ৪:১৯ অপরাহ্ণ

আড়াইহাজারে টিউবওয়েল চুরির হিড়িক এক রাতে ৭ টিউবওয়েল চুরি

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে টিউবওয়েল চুরির হিড়িক পড়ে গেছে। বুধবার দিবাগত রাতে উপজেলা সদর পৌরসভার ঝাউগড়া (দক্ষিণ) এলাকার ৭টি বাড়ী থেকে ৭টি টিউবয়েল চুরি হওয়ার সংবাদ পাওয়া গেছে। টিউবওয়েল গুলো হলো, ওই গ্রামের বুলবুল,শিমুল, হাবিবুল্লাহ, ফাইজুর রহমান,সাজোয়ার ও বুবি নামে এক বাক প্রতিবন্ধী মহিলার।

এলাকাবাসি জানায়, টিউবওয়েল গুলো এলাকার মাদকসেবীরা চুরি করে থাকে। তারা এ গুলো নিয়ে নৈকাহোন, কামরানীরচর , আড়াইহাজার সদরের কৃষ্ণপুরা, মারুয়াদী এলাকায় অবস্থিত ভাঙ্গারী দোকান গুলোতে বিক্রি করে থাকে।
এর আগে ওই সমস্ত ভাঙ্গারী দোকানগুলোতে পুলিশি তল্লাশী করে বেশ কিছু চোরাই টিউবওয়েল ও বিভিন্ন প্রকার লোহা লংকরের জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এলাকাবাসির দাবী ওই সমস্ত ভাঙ্গারী দোকানগুলোতে নিয়মিত পুলিশী তল্লাশী করা হলে অনেক চোরাই মালপত্র পাওয়া যেতে পারে।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, এ সমস্ত চুরি রোধে পুলিশ প্রয়োজনে নিয়মিত তল্লাশীর ব্যবস্থা করবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন