সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বান্টি বাজারে ৫ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ | ৮:৫৪ অপরাহ্ণ

আড়াইহাজারে বান্টি বাজারে ৫ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ অপু মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার অপু মিয়া রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া (তৈয়ারঘাট) এলাকার ফজলুল হকের ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, বিশেষ অভিযানের সময় বান্টি বাজার এলাকায় সন্দেহভাজন হিসেবে অপু মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে আনুমানিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তি‌নি আরও ব‌লেন, মাদকের বিরুদ্ধে আড়াইহাজার থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন