সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মাদক সেবনের দায়ে ২জ‌নের ৩মা‌সের কারাদণ্ড

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | ৬:১৮ অপরাহ্ণ

আড়াইহাজারে মাদক সেবনের দায়ে ২জ‌নের ৩মা‌সের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক সেবনের দায়ে রোহান (২২) ও রায়হান (১৯) নামের দুই তরুণকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার ১ উপধারার ১৬ নম্বর ক্রমে তাঁদের এ দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
দণ্ড পাওয়ার পর ওই দুই তরুণ মাদক সেবনের কথা স্বীকার করে আর মাদক সেবন করবেন না বলে জানান। তাঁরা স্বাভাবিক জীবনযাপন করে সমাজে ভালো মানুষ হিসেবে বাঁচতে চান বলেও জানান।
দণ্ডপ্রাপ্ত দুই তরুণের বাড়ি উপজেলার সুলতানসাদী এলাকায়। তাঁরা দুজনই ফতেপুরের বাসিন্দা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন