শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত 

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | ১০:৪১ পূর্বাহ্ণ

তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত 

বিশেষ প্রতিনিধি:

 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ, বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার উন্নয়নে বিশেষ অবদান রাখায় ৭৪টি জমিদাতা পরিবারকে সম্মাননা দেওয়া হয়েছে।

পাশাপাশি আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ, ৫৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) আবু আসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সালাহ উদ্দিন, মাদ্রাসার সাবেক সভাপতি অধ্যাপক মো. আব্দুল কাদির, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইব্রাহিম খলিলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান, শিক্ষার উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা এবং নবীন শিক্ষার্থীদের উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

এ মহতী আয়োজনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জমি দাতা পরিবার ও তাহেরপুর বাসীর পক্ষ থেকে বর্তমান কমিটির বর্তমান সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন এবং বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ এর সাথে সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানানো হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন