সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বাড়ী দখল করতে গিয়ে হামলা, মা মেয়ে সহ আহত ৩

রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ৯:৪৯ অপরাহ্ণ

আড়াইহাজারে বাড়ী দখল করতে গিয়ে হামলা, মা মেয়ে সহ আহত ৩

নিজস্ব প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা এলাকায় প্রতিপক্ষের বাড়ী জবরদখল করতে গিয়ে একই পরিবারের দুই নারীসহ তিন জনকে কুপিয়ে আহত করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রোববার ( ৬ সেপ্টেম্বর) দুপুরে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বাবুল হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

অভিযোগের সূত্রে জানা যায় যে, ওই গ্রামের লাল মিয়ার ছেলে বাবুল হোসেনের বসতবাড়ী জবরদখলের পায়তারা ও হুমকী দিয়ে আসছিল প্রতিপক্ষ বিল্লাল হোসেন গং। ঘটনার সময় বাবুল হোসেন তার একটি ঘর ভেঙ্গে পূনরায় নির্মাণ করছিলেন। এ সময় হোসেন সহ তার বিল্লালের পরিবারের লোকজন অপরাপর সহযোগি ৪/৫ জনকে নিয়ে নানা প্রকার ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বাবুলের পরিবারের উপর হামলা করেন এবং বাড়ীটি জবরদখলের চেষ্টা করেন। এ সময় বিল্লাল হোসেন গংদের ধারালো অস্ত্রের আঘাতে বাবুলের স্ত্রী আকলিমা (৩৫), কন্যা মিনা (১৯) এবং পুত্র আশরাফুল(১৭) রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। হামলাকারীরা বিল্লালের বসত ঘর থেকে নগদ ২ লাখ টাকা এবং ৩ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার লুটে নিয়েছে বলে ও অভিযোগে উল্লেখ করা হয়।আহতরা উপজেলা হাসপাতালে ভর্তি আছেন।

বিষয়টি সম্পর্কে জানার জন্য অভিযুক্তদের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন