শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | ৬:১৯ অপরাহ্ণ

আড়াইহাজারে কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

নিজস্ব সংবাদদাতা:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিদ্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ।

সভায় সহসভাপতি মো. মোস্তফা, সদস্য তুহিন ফকির, ইসমাইল সরকার, ইকবাল ফকির, শিরীন সুলতানা, মোরশেদা আক্তার, মনিকা আক্তার, আব্দুস সাদেক ও আনোয়ার হোসেন এবং সদস্য  সচিব মুহাম্মদ ছাদেকুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা, দুর্গাপূজা উপলক্ষে ছুটিতে শিক্ষার্থীদের করণীয়, শিশুবিবাহ প্রতিরোধ এবং বিদ্যালয়ের উন্নয়ন ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, নির্ধারিত ইউনিফর্ম পরিধান ও পড়াশোনায় মনোযোগী হওয়ার বিষয়ে অভিভাবকদের সচেতন করা হয়।

সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়নে এসএমসি কমিটির কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন