সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে আবাসিক হোটেল সুরমায় অসামাজিক কাজ ও মাদক সেবনের ভয়ানক আস্তা

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | ৯:০৪ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে আবাসিক হোটেল সুরমায় অসামাজিক কাজ ও মাদক সেবনের ভয়ানক আস্তা

 

​বিশেষ সংবাদদাতা, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ লঞ্চঘাট এলাকার বন্ধন কাউন্টারের ওপর অবস্থিত ‘আবাসিক হোটেল সুরমা’ কেন্দ্র করে আবারও বেপরোয়া হয়ে উঠেছে অসামাজিক কর্মকাণ্ড ও মাদক সেবনের আস্তানা।

​অনুসন্ধানে জানা যায়, এই অপকর্মের নেপথ্যে সক্রিয় রয়েছে ‘মাসুদ চক্র’ ও ‘আলমগীর চক্র’। স্থানীয়দের দাবি, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ অভিযানে যাওয়ার আগেই কোনো না কোনোভাবে খবর পেয়ে চক্রটির সদস্যরা পালিয়ে যায়। ফলে পুলিশ কাউকে ধরতে পারছে না এবং পুলিশ এলাকা ছেড়ে চলে গেলেই তারা পুনরায় বহাল তবিয়তে এই অসামাজিক কর্মকাণ্ড শুরু করে।

​এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ওসি *’দৈনিক নারায়গঞ্জের ডাক’*কে বলেন, “আমরা ইতোমধ্যে একাধিকবার অভিযান চালিয়েছি। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি এবং খুব দ্রুতই আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব।”

​গুরুত্বপূর্ণ এই লঞ্চঘাট এলাকায় দিন-রাত প্রকাশ্যে এমন অপকর্ম চলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এলাকাটিকে অপরাধমুক্ত করতে আইনগত ব্যবস্থার পাশাপাশি আবাসিক হোটেল সুরমার এসব অপকর্ম বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন