নারায়ণগঞ্জ প্রতিনিধি:
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে জেলা ও মহানগর যুবদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে ফতুল্লা থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসমাইল খাঁনের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান করেছে নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর খানপুর হাসপাতাল রোডে জেলা ও মহানগর যুবদলের এ প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। এসময় কয়েক শত নেতাকর্মী নিয়ে প্রতিবাদ সমাবেশে যোগদান করে ফতুল্লা থানা যুবদলের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সৈকত হাসান, যুবদল নেতা আব্দুস সালাম, আলী আহাম্মদ সাগর, হোসেন বীর, সাইফুল ইসলাম সুজন, মোহাম্মদ মমিন ও সোহেল মোহাম্মদসহ আরো অনেকে।##