রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশকে এগিয়ে নিতে শিক্ষাখাতের উন্নয়ন জরুরি – সাংসদ নজরুল ইসলাম আজাদ 

রবিবার, ৩০ আগস্ট ২০২৬ | ৬:৫৬ পূর্বাহ্ণ

দেশকে এগিয়ে নিতে শিক্ষাখাতের উন্নয়ন জরুরি – সাংসদ নজরুল ইসলাম আজাদ 

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাখাতের উন্নয়ন জরুরি। আর এই বিষয়টি অনুধাবন করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছেন। যেহেতু প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন সেহেতু আমি তাঁর কাছ থেকে চেয়ে নিয়ে আড়াইহাজারে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের আড়াইহাজারে কবি নজরুল স্কুল এন্ড কলেজে  ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নজরুল বর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (২৯ আগস্ট) বিকেলে কলেজ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

সরকারি সফর আলী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. আবুল কাসেম মোল্লার সভাপতিত্বে ও কবি নজরুল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, প্রধান মেহমান ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা খন্দকার নাঈমা নুসরাত জিনিয়া এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুর রহমান।

এসময় আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সহ-সভাপতি ও কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরী, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারী, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের রহমান জিকু, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় ও পার্শ্ববর্তী ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন