শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় যুবদল নেতা কামাল ও নোয়াখালী ফোরামের সৌজন্য সাক্ষাৎ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | ১:২১ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় যুবদল নেতা কামাল ও নোয়াখালী ফোরামের সৌজন্য সাক্ষাৎ

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকার কৃতী সন্তান, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি মো. ইকবাল হোসেন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (কামাল দাদা) ও নারায়ণগঞ্জস্থ বৃহত্তর নোয়াখালী ফোরামের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো. আবু ছায়েদ শিপন এবং বিশিষ্ট সাংবাদিক খোকন আহমেদ।
সৌজন্য সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বিভিন্ন সামাজিক ও সমসাময়ক বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় চন্দ্রগঞ্জসহ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বিভিন্ন সার্বিক ও উন্নয়নমূলক বিষয় উঠে আসে। সাক্ষাৎটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন