বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিখোঁজের একদিন পর আড়াইহাজারের যুবকের মরদেহ রূপগঞ্জে উদ্ধার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ৭:৩২ অপরাহ্ণ

নিখোঁজের একদিন পর আড়াইহাজারের যুবকের মরদেহ রূপগঞ্জে উদ্ধার

বিশেষ সংবাদদাতা:

নিখোঁজের একদিন পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের একটি ড্রেন থেকে মোদাছের মিয়া (২৮) নামের এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দি‌কে ৯ নম্বর সেক্টরের ৭ নম্বর প্লট ও ৩২৬ নম্বর সড়কসংলগ্ন ড্রেন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশের পাশে ছুরিসদৃশ একটি বস্তু পাওয়া গেছে।
মোদাছের মিয়া আড়াইহাজার পৌরসভার নাগেরচর এলাকার হারুন মিয়ার ছেলে। তিনি গত মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর বাবা হারুন মিয়া ওই দিনই আড়াইহাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের ড্রেনে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকার খবর পেয়ে পূর্বাচল ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে আড়াইহাজার থানায় করা নিখোঁজের জিডির তথ্যের সঙ্গে উদ্ধার হওয়া লাশের পরিচয়ের মিল পাওয়া যায়।
পরে প্রাথমিকভাবে লাশটি মোদাছের মিয়ার বলে শনাক্ত করা হয়। তাঁর হাত-পা বাঁধা ছিল এবং পাশে ছুরিসদৃশ একটি বস্তু পড়ে ছিল।
মোদাছেরের মৃত্যুর কারণ এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, ধারনা করা হচ্ছে অটোটি নিয়ে তাকে হত্যা করা হয়েছে। এই মামলা তদন্ত করবে থানা পুলিশ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন