বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় হাত বাড়ালে অলিতে-গলিতে মিলছে মাদক

স্টাফ রিপোর্টার

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | ২:০৯ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় হাত বাড়ালে অলিতে-গলিতে মিলছে মাদক

সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় অলিতে-গলিতে হাত বাড়ালেই মিলছে মাদক, প্রশাসনের নজরদারী জরুরী। এ এলাকায় হিরোইন, ইয়াবা ও গাঁজা বিক্রয় করা হয়। দেশের র্প্বূাঞ্চলের সীমানাবর্তী এলকা হওয়ার মাদকের ট্রানজিটও হয়ে থাকে এখান থাকে। এখান থেকে সময় সুযোগ বুজে নারায়ণগঞ্জ ঢাকাসহ বিভিন্ন জেলায় মাদক সরবাহ হচ্ছে। আর এসব কর্মকান্ড নিয়ন্ত্রন সোর্স নয়নসহ আরো কয়েকজন সোর্সের শেল্টারে হয়ে থাকেই বলে মাদক ব্যবসায়ীরা নির্বিঘেœ তাদের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এরফলে মাদকের ভয়াল থাবায় এলাকার তরুন, ছাত্র ও যুব সমাজ ধ্বংসের মূখে পতিত হচ্ছে।

অন্যদিকে এ এলাকা পুলিশ সোর্সদের নিয়ন্ত্রনে থাকায় আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তাদের ভয়ঙ্কর মাদকের চিত্রতথ্য অজানাই থেকে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের কারনে এলাকায় বেড়েছে চুরি, ছিনতাই ও ডাকাতি। মাদকের এ ভয়ংকন আগ্রাসন থেকে বাচাঁতে আইনশৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের আরো নজরদারী দাবি করছেন স্থানীয় সাধারণ মানুষ ।

জানাগেছে, নাসিক ৩ নং ওর্য়াড নিমাইকাশারী এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ীরা হল, সিয়াম ওরফে কুত্তা সিয়াম, আক্কার ছেলে কাউছার, শরিফ ওরফে মাস্তান, আকাশের স্ত্রী শিলা, বাগমারা এলাকার লতুর ছেলে মহসিন, শাহাজানের ছেলে সাজিদ ও সাবিদ, শুক্কুর আলীর ছেলে জুয়েল, তাজুর ছেলে শাওন, বিএনপি কর্মী পাখির আলী, সিয়াম, মাদানীনগড় ব্রিজ এলাকায় লিটন ওরফে কাইল্লা লিটন, ইসলাম ও নূর হোসেনসহ আরো বেশ কয়েক জন। তারা নিমাইকাশারী এলাকার এগারোপাহি নামে পরিচিত চিশতিয়ার মাজার ও যাদুমনি স্কুলের সামনে ক্যানালপাড় সহ এলাকার বিভিন্ন গলিতে মাদক বিক্রয় করে আসছে।

এ সব মাদক ব্যবসায়ীদের রয়েছে একটি বিশাল কিশোর গ্যাং। পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে ব্যার্থ হয়। তার কারন সোর্সরা পুলিশ আসার সংবাদ তাদের কাছে পৌছে দেয়। তাই পুলিশ অভিযান চালালেও তাদের কাছে মাদক পাওয়া যায় না। এসকল মাদক ব্যবসায়ীদের মাদক এনে দেয়াসহ তাদের শেল্টার দিচ্ছে পুলিশের কিছু সোর্সরা। তারা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন আর্থিক সুবিদা নেয় বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানা ওসি এমদাদুল হক বলেন, এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানা পুলিশ একাদিকবার অভিযান চালিয়েছি। অভিযানে বহু আসামীকে গ্রেফতার করে মামলা দিয়েছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে আমাদের কোন আপোষ নেই।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন