রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২:৫৬ অপরাহ্ণ

আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বিশেষ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার   উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আতাউর রহমান,  উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক ভিপি কবির হোসেন, উপজেলা যুবদলের  সাবেক সভাপতি আলী আজগর এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব   আলমগীর হোসেন সাকিব।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন