শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রিয়াদে বিন মিশাল গ্লোবাল কোম্পানির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

মধ্যপ্রাচ্য ইনচার্জ :

বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | ৬:৩১ অপরাহ্ণ

রিয়াদে বিন মিশাল গ্লোবাল কোম্পানির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

সৌদি আরবে প্রায় ৪০ লাখ প্রবাসী বাংলাদেশির আস্থার প্রতীক বিন মিশাল ট্রাভেল। অনলাইন ও অফলাইনে নানা সেবা দিয়ে প্রবাসীদের পাশে রয়েছে প্রতিষ্ঠানটি।

রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কেক কেটে উদযাপন করা হয় বিন মিশাল গ্লোবাল কোম্পানির ৪র্থ বর্ষপূর্তি।

প্রতিষ্ঠানটির কর্ণধার গোলাম বিন মিশালের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ফকির আল আমিন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানসিটি মেডিকেলের এমডি আবদুল্লাহ আল মামুন। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চাঁন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে বিন মিশাল ট্রাভেল ভবিষ্যতেও অনলাইন ও অফলাইনে আরও উন্নত সেবা দিয়ে যাবে।

গোলাম বিন মিশাল বলেন, সৌদি আরবের যেকোনো প্রান্তে থাকা বাংলাদেশি প্রবাসীদের কাছে সহজে সেবা পৌঁছে দিতে কাজ করছে বিন মিশাল ট্রাভেল। অনলাইন ও অফলাইনে সেবা আরও সম্প্রসারণের পাশাপাশি প্রবাসীদের আস্থা ও ভালোবাসা ধরে রেখে ভবিষ্যতেও সর্বোচ্চ মানের সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন