শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

বেসরকারী শিক্ষক কর্মচারীরাও নত জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তি হবেন- অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৯:৪৬ অপরাহ্ণ

বেসরকারী শিক্ষক কর্মচারীরাও নত জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তি হবেন- অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি

বিশেষ সংবাদদাতা:

সরকারী কর্মকর্তা কর্মচারীদের সাথে বেসরকারী শিক্ষক কর্মচারীরাও নতুন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তি হবেন বলে জানান শিক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি।

শনিবার (৩১ অক্টোবর) কক্সবাজারে শিক্ষক সবাবেশে তিনি এসব কথা বলেন।

কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সন্মেলন কক্সবাজার পাবলিক হলে হোসাইনুল ইসলাম মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য দেয়ার পূর্বে চায়নায় অবস্থানরত শিক্ষা সচিব আব্দুল খালেক এর সাথে শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি টেলিফোনে জানতে চান সরকারী কর্মকর্তা কর্মচারীদের সাথে বেেসরকারী শিক্ষক কর্মচারীরা নতুন জাতীয় বেতন স্কেল পাবেন কিনা? উত্তরে সচিব বললেন ১০০% নিশ্চিত থাকেন আপনি।

অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন,সরকারী কর্মমকর্তা কর্মচারীদের সাথে বেসরকারী শিক্ষক কর্মচারীরা ও নতুন জাতীয় বেতন স্কেল পাবেন। ১৯ জানুয়ারীর পূর্বে শিক্ষকদের অনেক সমস্যার সমাধান হবে। আগামী ঈদে পূর্নাঙ্গ উৎসব ভাতাও শিক্ষকদের প্রদানের লক্ষ্যে কাজ চলছে।

তিনি শিক্ষক সমাজকে যে কোন ধরণের হটকারী আন্দোলন থেকে বিরত থাকতে পরামর্শ দেন।
সমাবেশে শিক্ষক কর্মচাারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুগীসউদ্দীন মাহমুদ, অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন, শিক্ষক সমিতির অতিরিক্ত মহাসচিব ও কল্যাণ ট্রাষ্টের সদস্য ফজলুল হক, কারিগরী কলেজ শিক্ষক সমিতির সভাপতি জাকির হোসেন আকন্দ, মাদ্রাসা শিক্ষক সমিতির অতিরিক্ত মহাসচিব আবদুল আলীম চট্রগ্রাম আঞ্চলিক শাখার সদস্য সচিব তৌহিদুল ইসলাম টিপু, জেলা উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন