সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মালয়েশিয়া প্রবাসী স্বামীর সর্বস্ব নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে গৃহবধুর পলায়ন 

রবিবার, ২৩ আগস্ট ২০২৬ | ৯:৪৩ অপরাহ্ণ

আড়াইহাজারে মালয়েশিয়া প্রবাসী স্বামীর সর্বস্ব নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে গৃহবধুর পলায়ন 

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড তাতিপাড়া কলাগাছিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী সুজন মিয়ার স্ত্রী আনিসা আক্তার প্রবাসী স্বামীর সর্বস্ব নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত ১৭ আগস্ট দুপুরে। এ ব্যাপারে সুজনের পিতা ইদ্রিস আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের সূত্রে জানা যায় যে, সুজন মিয়া দীর্ঘদিন ধরে মালয়েশিয়া প্রবাসে আছেন। তিনি গত তিন মাস আগে ছুটিতে দেশে এসে পার্শ্ববর্তী সোনারগাঁও উপজেলার গৌরপরদী গ্রামের মোস্তফার মেয়ে আনিসা আক্তার কে ইসলামী শরীয়ত ও রেজিস্ট্রি কাবিন মূলে বিয়ে করেন।

বিয়ের পর শ্বশুরবাড়িতে আনিসার ঘর সংসার সুন্দর মতই চলছিল। ছুটি শেষে সুজন মিয়া পুনরায় মালয়েশিয়াতে চলে গেলে গত ১৭ আগস্ট দুপুরে স্বামীর বাড়ি ফাঁকা থাকার সুযোগে নগদ ৮০০০০ টাকা এবং চার ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে প্রেমিক আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী রঘুনাথপুর গ্রামের খলিলের পুত্র মিরাজের সাথে পালিয়ে যায় আনিসা।

পরকীয়া প্রেমিক মিরাজ আড়াই হাজার বাজারে একটি গেঞ্জির দোকানে সেলসম্যান হিসেবে কাজ করে। এ ঘটনার পর আনিসার শশুর ইদ্রিস আলী আনিসার পিতার বাড়িতে যোগাযোগ করলে আনিসা তার পরকীয়া প্রেমিক মিরাজের সাথে পালিয়ে যাওয়ার কথা আনিসার বাবা-মা স্বীকার করেন এবং বিষয়টি স্থানীয়ভাবে আপস মীমাংসা করবেন বলে আশ্বাস প্রদান করেন। কিন্তু পরবর্তীতে তারা তা না করে নারায়ণগঞ্জ আদালতে আনিসার স্বামী শ্বশুরের নামে মিথ্যা মামলা দায়ের করার পাঁয়তারা ও হুমকি ধমকি প্রদর্শন করছেন।

প্রবাসী সুজনের বাবা ইদ্রিস আলী এ বিষয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিলে আড়াইহাজার থানা পুলিশ অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান।

এদিকে নববধূর চলে যাওয়ার সংবাদে আনিসার স্বামী সুজন মিয়া মালয়েশিয়াতে অস্থির ও অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন