সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একাধারে রাজনীতির মাঠ এবং সাংবাদিকতার পরিচয়ে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আলোচনা ও বিতর্কের সৃষ্টি করেছেন মোঃ সোহেল রহমান। স্থানীয় পর্যায়ে কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন কৃষক দলের নেতা, আবার কখনো জাতীয় দৈনিিকের লোগো সম্বলিত ফটো ফ্রেম বা সাংবাদিকতার পরিচয়ে তাকে সক্রিয় থাকতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে হকারি কিংবা ছোটখাটো পেশায় যুক্ত থাকা সোহেল রহমান হঠাৎ করেই রাজনৈতিক পরিচয় গড়ে তোলেন। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব পদে রয়েছেন। রাজনীতিতে পদে আসার পর পরই একাধিক ক্ষেত্রে সাংবাদিক পরিচয় ব্যবহার করা নিয়েও এলাকার জনমনে নানামুখী প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, একদেহে একাধিক পরিচয় ব্যবহার করায় বিভিন্ন সময় বিভ্রান্তির সৃষ্টি হয়। সংবাদকর্মী ও রাজনৈতিক পরিচয়ের এই সংমিশ্রণকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।