সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

রিয়াদে বাংলাদেশি মালিকানাধীন ‘এশিয়ান হাইপার মার্কেট’-এর শুভ উদ্বোধন

ফারুক আহমেদ চান, মধ্যপ্রাচ্য ইনচার্জ:

রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | ৬:৩১ অপরাহ্ণ

রিয়াদে বাংলাদেশি মালিকানাধীন ‘এশিয়ান হাইপার মার্কেট’-এর শুভ উদ্বোধন

সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রাণকেন্দ্র বাথায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘এশিয়ান হাইপার মার্কেট’। নতুন এ প্রতিষ্ঠানের উদ্বোধনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ।

আনোয়ার হোসেন চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন ও বুলবুল হোসেন চৌধুরীর যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত এশিয়ান হাইপার মার্কেটটি রিয়াদে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ক্রেতাদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন উদ্যোক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানসিটি পলি ক্লিনিকের ডিএমডি সাখাওয়াত হোসাইন আরমান। এ ছাড়া অনুষ্ঠানে ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নতুন এ প্রতিষ্ঠানের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা।

উদ্যোক্তারা জানান, প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ক্রেতাদের চাহিদা বিবেচনায় রেখে মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করাই এশিয়ান হাইপার মার্কেটের অন্যতম প্রধান লক্ষ্য। ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসায়িক সাফল্যের ধারাকে আরও এগিয়ে নিতে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে বলেও জানান তারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, রিয়াদের বাথা এলাকায় বাংলাদেশি মালিকানাধীন নতুন এ প্রতিষ্ঠানের যাত্রা প্রবাসীদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতারও একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন