বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ৮:৩৪ অপরাহ্ণ

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (২৮ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ জরিমানা ধার্য করে।
অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের দেওয়া তথ্য, উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারার আলোকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। হাসপাতালটি আড়াইহাজারের ফলপট্টি এলাকার কানন প্লাজায় অবস্থিত।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন