মো. জিয়াউর রহমান:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ব্যক্তিগত ও সরকারি তহবিল থেকে উপজেলার ৩৭টি মন্দিরে অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) আয়োজিত ব্যক্তিগত ও সরকারি অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান। প্রধান বক্তা ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জুয়েল।
উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দুর্গাপূজা উদ্যাপনে মন্দিরগুলোর জন্য অনুদান প্রদান করা হয়। অনুদান প্রদানের মাধ্যমে দুর্গাপূজা উদ্যাপনে সহযোগিতার পাশাপাশি স্থানীয় মন্দিরগুলোর ধর্মীয় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে সহায়তা করা হয়েছে।