সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সাইনবোর্ডে কাইল্লা মাসুদ বাহিনীর চাঁদাবাজি: জিম্মি চালক ও যাত্রীরা

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১:৩৮ অপরাহ্ণ

সাইনবোর্ডে কাইল্লা মাসুদ বাহিনীর চাঁদাবাজি: জিম্মি চালক ও যাত্রীরা

বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের অন্যতম ব্যস্ততম এলাকা সাইনবোর্ড মোড়ের অবৈধ সিএনজি ও থ্রি-হুইলার স্ট্যান্ডজুড়ে এখন চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা। স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ মাসুদ ওরফে ‘কাইল্লা মাসুদ’ এবং তার ক্যাডার বাহিনীর ভয়াল থাবায় জিম্মি হয়ে পড়েছেন এলাকার সাধারণ সিএনজি চালক ও প্রতিদিন যাতায়াতকারী হাজারো যাত্রী।

​চাঁদার সাম্রাজ্য ও চালকদের ওপর নির্যাতন

​অনুসন্ধানে জানা যায়, সাইনবোর্ড মোড় থেকে চাষাড়া, রূপগঞ্জ ও ডেমরাগামী অবৈধ সিএনজি ও থ্রি-হুইলার স্ট্যান্ডগুলো থেকে প্রতিদিন মোটা অঙ্কের চাঁদা আদায় করে কাইল্লা মাসুদ বাহিনী। প্রতি গাড়ি থেকে জিপি, লাইন খরচ ও স্ট্যান্ড ফি-র নামে ট্রিপ-প্রতি ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হচ্ছে।

​কোনো চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বা প্রতিবাদ করলে তার ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। চালকদের মারধর, সিএনজি আটকে রাখা, ভাঙচুর এমনকি চাবি কেড়ে নিয়ে স্ট্যান্ড থেকে তাড়িয়ে দেওয়ার মতো ঘটনা নিয়মিত ঘটছে।

​যাত্রীদের পকেট কাটা

​চাঁদাবাজদের দাবিকৃত এই অতিরিক্ত টাকা তুলতে গিয়ে বাধ্য হয়ে চালকদেরও বাড়তি ভাড়া হাঁকাতে হচ্ছে। ফলে সাইনবোর্ড দিয়ে যাতায়াতকারী হাজার হাজার কর্মজীবী ও সাধারণ মানুষকে প্রতিদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে এবং গুণতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।

​স্থানীয়দের ক্ষোভ ও প্রশাসনের প্রতি দাবি

​এলাকাবাসীর অভিযোগ, পুলিশি অভিযানের পর কিছুদিন নামমাত্র গা ঢাকা দিলেও সুযোগ পেলেই আবার প্রকাশ্যে এসে চাঁদাবাজি শুরু করে কাইল্লা মাসুদ। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ থাকলেও সে কোনো তোয়াক্কা করছে না।

​অবিলম্বে এই চিহ্নিত চাঁদাবাজ কাইল্লা মাসুদ ও তার চক্রকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য এবং সাইনবোর্ড সিএনজি স্ট্যান্ডকে চাঁদাবাজমুক্ত করার জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন সাধারণ চালক ও স্থানীয় সচেতন মহল।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন