নিজস্ব প্রতিবেদক:
জাতীয় যুব শক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১ বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।
*নবগঠিত কমিটিতে যারা রয়েছেন:*
– *আহ্বায়ক*: জাহিদুল হক বাঁধন
– *সিনিয়র আহ্বায়ক*: নাসিম আহমেদ
– *সদস্য সচিব*: ইমন মালুম
– *সিনিয়র যুগ্ম সদস্য সচিব*: নেছার উদ্দিন
– *মুখ্য সংগঠক*: নুরে জামাল হাসান
– *সিনিয়র সংগঠক*: মিনহাজুল আবেদিন বাবুল
– *দপ্তর সম্পাদক*: পিয়াল সৈয়দ এমদাদুল হক
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উক্ত কমিটিকে ৭ কর্ম দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির রূপ দিয়ে কেন্দ্রীয় অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন কমিটির নেতারা জেলায় যুব সমাজকে সংগঠিত করে দলের আদর্শ ও কার্যক্রম বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন।