রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে দুটি হাসপাতালকে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ টাকা জরিমানা 

শনিবার, ০১ আগস্ট ২০২৬ | ৮:৩৩ অপরাহ্ণ

সোনারগাঁয়ে দুটি হাসপাতালকে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ টাকা জরিমানা 

ফাহাদুল ইসলাম বিশেষ প্রতিনিধি ঃ
লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া হাসপাতাল পরিচালনার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার দুটি বেসরকারি হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শনিবার ১ লা আগষ্ট সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন ফার্মেসি ও দুটি হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর সার্কেল ফাইরুজ তাছনিম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত, সোনারগাঁ থানার এসআই শফিউদ্দিন ও সঙ্গীয় ফোর্স।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রয়েল স্পেশাল হসপিটাল ও মেডি কেয়ার হসপিটাল লাইসেন্স ব্যতীত এবং হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই অবৈধভাবে হাসপাতাল দুটি পরিচালিত হচ্ছিল। এছাড়া প্রতিষ্ঠান দুটিতে চরম অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়।

এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার ও চিকিৎসা সেবা আইনে তাদের জরিমানা ও সিলগালার নির্দেশ দেওয়া হয়।

প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য নিশ্চিতে উপজেলার অন্যান্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতালেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন