মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বিএনপিসহ বিভিন্ন দলের নেতাদের অংশগ্রহণে উপজেলা প্রশাসনের উন্মুক্ত আলোচনা সভা

শুক্রবার, ০৯ আগস্ট ২০২৪ | ৫:৫৪ অপরাহ্ণ

রূপগঞ্জে বিএনপিসহ বিভিন্ন দলের নেতাদের অংশগ্রহণে উপজেলা প্রশাসনের উন্মুক্ত আলোচনা সভা

সোহেল কবির,স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশের সার্বিক পরিস্থিতির নিয়ন্ত্রনে সহিংসতা রোধে ভাংচুর লুটপাট সন্ত্রাসী হামলা ও জনগণের নিরাপত্তার স্বার্থে বিএনপিসহ বিভিন্ন দলের নেতাদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে এই উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, মুস্তাফিজির রহমান ভূইয়া দিপু, জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন, জামায়াতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন দলের নেতাকর্মী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় উপস্থিত বিভিন্ন দলের নেতারা একাত্বতা প্রকাশ করে রূপগঞ্জে শান্তি শৃংখলা পরিস্থিতি স্বভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি নিজেরা একসাথে কাজ করার আহবান জানান,




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন