রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কালাপাহাড়িয়া ইউনিয়ন আবাবিল সংসদের নতুন কমিটি গঠন

সভাপতি মুফতি আমিনুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা গোলাম মোস্তফা সিরাজী

রবিবার, ২৬ জুলাই ২০২৬ | ৯:০২ পূর্বাহ্ণ

কালাপাহাড়িয়া ইউনিয়ন আবাবিল সংসদের নতুন কমিটি গঠন

ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে “কালাপাহাড়িয়া ইউনিয়ন আবাবিল সংসদ” এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে এলাকার বিশিষ্ট আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি আমিনুল ইসলাম মামুন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা গোলাম মোস্তফা সিরাজী।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি: মাওলানা শিহাব উদ্দিন। সহ-সভাপতি: হাফেজ আ. করিম, হাফেজ আ. রশিদ, হাফেজ হাবিবুল্লাহ, হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা বাহাউদ্দীন আশরাফ ও রাধানগর বাজার মসজিদের ইমাম।
সহ-সাধারণ সম্পাদক: মুফতি শামসুল হক।
কোষাধ্যক্ষ: মুফতি আ. মান্নান।
সহ-কোষাধ্যক্ষ: মাওলানা মো. মহিউদ্দিন।
সাংগঠনিক সম্পাদক: মুফতি জহিরুল ইসলাম।
সহ-সাংগঠনিক সম্পাদক: মাওলানা এমদাদ বিন হাবিব ও মাওলানা ইউসুফ বিন শামসুল।
প্রচার সম্পাদক: মাওলানা ওয়াসিম আকরাম।
সহ-প্রচার সম্পাদক: মুফতি কাউছার আহমেদ তাসনিম, মুফতি আব্দুর রহমান রাসেল ও মাওলানা আলী আকবার।
দাওয়াহ বিষয়ক সম্পাদক: নাজমুল হক।
দফতর সম্পাদক: মাওলানা আ. রহিম।
সহ-দফতর সম্পাদক: হাফেজ শাহ আলম ও মাওলানা শেখ ফরিদ।
শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুফতি ওমর ফারুক।
সহ-শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মাওলানা ইব্রাহিম।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা দ্বীনি শিক্ষা, দাওয়াহ কার্যক্রম, সামাজিক সম্প্রীতি ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার অঙ্গীকার করেন।
সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কালাপাহাড়িয়া ইউনিয়ন আবাবিল সংসদ ভবিষ্যতে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে।
পরিশেষে, উপস্থিত সবাই নবগঠিত কমিটির সার্বিক সফলতা, ঐক্য ও কল্যাণ কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন। মহান আল্লাহ তাআলা যেন এই কমিটির সকল সদস্যকে দ্বীনের খেদমত, সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে কবুল করেন— আমীন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন