বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

চায়ের দোকানে প্রকাশ্যে চাপাতির কোপ, ঢামেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবুল মোল্লা

বুধবার, ২৯ জুলাই ২০২৬ | ১২:০৩ অপরাহ্ণ

চায়ের দোকানে প্রকাশ্যে চাপাতির কোপ, ঢামেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবুল মোল্লা

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামে প্রকাশ্যে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় উলুকান্দি গ্রামের একটি চায়ের দোকানে বসে ছিলেন বাবুল মোল্লা (৫০)। এ সময় পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের বাসিন্দা লাক মিয়া (৫৫) অতর্কিতভাবে ধারালো চাপাতি নিয়ে তার ওপর হামলা চালান। প্রত্যক্ষদর্শীদের সামনেই বাবুল মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং পরিবারের দাবি, তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন।

জানা যায়, ৩ মাস পূর্বে লাকমিয়ার শালীকার সাথে বাবুলের কথা কাটাকাটি হয়। স্থানীয়রা তা সমাধান করে দেন। এর জেরে গতকাল লাকমিয়া এই হামলা চালিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন