শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে : মন্ত্রী গাজী

শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ৫:৪৩ পূর্বাহ্ণ

দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে : মন্ত্রী গাজী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃ‌ত্বাধীন বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এর সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষার্থীরা ১ জানুয়ারী বিনামু‌ল্যে নতুন বই পা‌চ্ছে। শিক্ষার্থীরা উপবৃ‌ত্তি পা‌চ্ছে। প্র‌তি‌টি শিক্ষা প্র‌তিষ্ঠা‌নে নতুন নতুন ভবন নির্মান করা হ‌চ্ছে।

বৃহস্প‌তিবার (১৬ ফেব্রুয়ারী) বিকা‌লে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাইল এলাকায় মহর আলী শাহনুর বানু উচ্চ বিদ্যাল‌য়ে বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন।

মহর আলী শাহনুর বানু উচ্চ বিদ্যাল‌য়ের ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি আব্দুল কা‌দির এর সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামীলীগের সহসভাপ‌তি শেখ সাইফুল ইসলাম, উপ‌জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ এমা‌য়েত হো‌সেন, কা ন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল ক‌লি, উপ‌জেলা যুবলী‌গের সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, কা ন পৌরসভার প্যা‌নেল মেয়র প‌নির হো‌সেন, মহর আলী শাহনুর বানু উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক মোতা‌লেব খান সহ অনেকে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন