সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে পরিত্যক্ত উন্নয়ন প্রকল্প: ঠিকাদারের গাফিলতি নাকি তদারকির অভাব

রবিবার, ০২ আগস্ট ২০২৬ | ৩:৪০ অপরাহ্ণ

সোনারগাঁয়ে পরিত্যক্ত উন্নয়ন প্রকল্প: ঠিকাদারের গাফিলতি নাকি তদারকির অভাব

নিজস্ব প্রতিবেদক:

পিরোজপুরের মারিখালী নদীপাড়ে সৌন্দর্য বর্ধন কাজ অর্ধেক করে বন্ধ, প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মারিখালী নদীর তীরে সৌন্দর্য বর্ধন ও পর্যটন এলাকা গড়ে তোলার লক্ষ্যে নেওয়া উন্নয়ন প্রকল্পটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কাজ শুরুর পর অর্ধেকের বেশি অগ্রগতি না হতেই দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর পাড়ে নির্মাণ সামগ্রী ও আংশিক কাজ ফেলে রাখা হয়েছে। পরিবেশ সুন্দর করে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে টেন্ডারের মাধ্যমে প্রকল্পটির কাজ শুরু হয়েছিল। কিন্তু মাঝপথেই থেমে গেল উন্নয়ন প্রকল্পটি। কিবা কেন তা জবাবদিহিতা নেই কারো। এভাবেই চলছে উন্নয়নের নামে হরিলুট।

প্রকল্পটি সাবেক ইউএনও *ফারজানা রহমান*-এর তত্ত্বাবধানে শুরু হয়েছিল বলে জানা যায়। বর্তমান উপজেলা প্রশাসনিক কর্মকর্তা *রাশেদুল ইসলাম* বলেন, “নদীর পাশে সৌন্দর্য বর্ধনের জন্য টেন্ডারের মাধ্যমে প্রকল্পটি অনুমোদন হয়েছিল এবং কার্যক্রম শুরু হয়েছে। এটি এখনো চলমান রয়েছে। কিছু ইলেকট্রনিক সমস্যার কারণে কাজের ধীরগতি দেখা দিয়েছে। তবে খুব শীঘ্রই কাজটি সম্পন্ন করা হবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, নদীর সুন্দর পরিবেশ উপভোগের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় জায়গাটি এখন আগাছায় ভরে গেছে। অনেকেই সন্দেহ প্রকাশ করছেন আদৌ এই কাজ শেষ হবে কিনা।

তাদের প্রশ্ন, এটি ঠিকাদারের গাফিলতি নাকি যথাযথ তদারকির অভাবে প্রকল্পটি এভাবে মুখ থুবড়ে পড়ে আছে?

জনগণের অর্থে নেওয়া প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন