রফিকুল ইসলাম রানা :
নারায়ণগঞ্জের আড়াইহাজার সদর পৌর বাজারকে যানজট মুক্ত রাখতে এমপি নজরুল ইসলাম আজাদ ও তার ছোট ভাই স্টার্কট্রি গ্রুপের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব এর নির্দেশনা দোকানে দোকানে ঘুরে জানিয়ে দিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ। তিনি বৃহস্পতিবার (১১ জুন) দলীয় নেতা কর্মীদেরকে সাথে নিয়ে এ দায়িত্ব পালন করেন।
আড়াইহাজার পৌর বাজারকে যানজট মুক্ত করতে ইতিমধ্যেই চার জন ট্রাফিক কর্মী নিয়োগ দিয়েছেন এমপি নজরুল ইসলাম আজাদ। তার প্রয়াত পিতার নামে প্রতিষ্ঠিত মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশন তাদের বেতন ভাতা প্রদান করবে। তা ছাড়া যানজট নিরসনে ফুটপাতে যেন কোন দোকানপাট না বসে এবং সড়ক যেন হয় নির্বিঘ্নে যানবাহন ও লোক চলাচলের উপযোগি, এ বার্তাটি তিনি প্রতিটি দোকান মালিক ও হকারসহ সড়ক বেদখল করে যারা অবৈধ ভাবে দোকান্দারী করছেন তাদের কাছে পৌঁছে দিয়েছেন। রাস্তায় যানজট সৃষ্টি করে দোকানপাট বসালে আইনগত ভাবেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেয়া হয়।