মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মা–বাবাকে মারধর: ভ্রাম্যমাণ আদালতে ছেলের ২ মাসের কারাদণ্ড

বুধবার, ০৬ মে ২০২৬ | ১১:১৭ পূর্বাহ্ণ

আড়াইহাজারে মা–বাবাকে মারধর: ভ্রাম্যমাণ আদালতে ছেলের ২ মাসের কারাদণ্ড

আড়াইহাজার প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা–বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে পারভেজ খান (২৫) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত পারভেজ খান উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকার মোশারফ খানের ছেলে। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, পারভেজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই বাবা–মা ও পরিবারের অন্য সদস্যদের মারধর করতেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন। গত ৩০ এপ্রিল একই অভিযোগে তার বাবা–মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
মঙ্গলবার সকালেও মাদকের টাকার জন্য তিনি বাবা–মাকে মারধর ও ঘরে ভাঙচুর চালান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন