বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংসবাদদাতা 

বুধবার, ০১ এপ্রিল ২০২৬ | ৩:৫৯ অপরাহ্ণ

আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

 

 নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডোবার পানিতে ডুবে আনিশা (৩) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার পাঁচগাও মানেহর এলাকায়। জানা গেছে, শিশুটি খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে যায়। অনেক খোজাখুজির পর তাকে ডোবা থেকে উদ্ধার করে  আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

শিশু আনিশা মানেহর গ্রামের রাসেলের একমাত্র কন্যা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

 




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন