শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মালিক-শ্রমিকদের উন্নয়ন করে গেছেন পল্লীবন্ধু এরশাদ : এমপি খোকা

শনিবার, ২৭ মে ২০২৩ | ৬:৪৭ পূর্বাহ্ণ

মালিক-শ্রমিকদের উন্নয়ন করে গেছেন পল্লীবন্ধু এরশাদ : এমপি খোকা

মহান মে দিবস উপলক্ষে “শ্রমিক মালিক একতা উন্নয়নের নিশ্চয়তা”-প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত এমপি খোকার নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সোনারগঁা উপজেলা জাতীয় শ্রমিক পার্টির আহবায়ক মোঃ সালাহউদ্দিন প্রিন্স।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ সোনারগঁা আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

এমপি খোকা বলেন, বাংলাদেশে প্রথম শ্রমিকদের কল্যানে ব্যাপক ভূমিকা রেখে গেছেন, আমার নেতা প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ। বিশ্বের শ্রমজীবী মানুষের ঐতিহাসিক গৌরবময়, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকদের অধিকার আদায়ের রক্তাক্ত দিন ১লা মে, আজও মেহনতী শ্রমিকদের অধিকার আদায় হয়নি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, জাতীয় যুবসংহতি সোনারগঁা উপজেলা আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম মামুন, উপজেলা জাতীয় যুব- সংহতির সদস্য সচিব সিকান্দার আলী, সোনারগঁা পৌরসভা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক ওমর ফারুর টিটু প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন