শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতেও সেই জহিরুল

সোমবার, ২৯ মে ২০২৩ | ১০:২৮ অপরাহ্ণ

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের  প্রস্তাবিত কমিটিতেও সেই জহিরুল

২০০১ সালে বিএনপির তৎকালীন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী রেজাউল করিমের গলায় ফুলের মালা দিয়ে বিএনপিতে যোগদান করেন ও তৎকালীন বারদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দায়িত্ব পালন করেন জহিরুল হক।

এরআগে তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগে সভাপতি হন, পরে ২০০১ বিএনপিতে যোগদান করেন এবং বারদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দায়িত্ব পালন করেন।

তবে ওই সময়েও বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি থেকে তাকে বাদ দেওয়া হই। পরে তাকে আবারও পূনরায় বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদেই বহাল থাকেন তিনি।

এখন আবার তাকেই সোনারগঁা উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রাখা হয়।

এ বিষয় জহিরুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বিএনপির রাজনীতি সাথে জড়িত না। আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছি এবং সুনামের সাথে বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার কাছে জানতে তাকে একাধিক বার তার মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন