শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সোমবার, ০১ মে ২০২৩ | ১১:৫৫ অপরাহ্ণ

সোনারগাঁয়ে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌরসভার ঐতিহ্যবাহী পঙ্খিরাজ খাল দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মজিবুর রহমান সরকারের বিরুদ্ধে।

গতকাল সোমবার সকালে পৌরসভা এলাকার ৫নং ওয়ার্ডের লাহাপাড়া গ্রামের এলাকাবাসী এ অভিযোগ করেন। এলাকাবাসী জানান,সোনারগাঁও পৌরসভার উত্তর ষোলপাড়া মৌজায় লাহাপাড়া এলাকায় শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী পঙ্খিরাজ খালের একাংশ জোরপূর্বক দখল করে ৫ তলা ফাউন্ডেশন নিয়ে বহুতল ভবন নির্মাণের কাজ করছেন প্রভাবশালী মজিবুর রহমান সরকার। প্রভাবশালী হওয়ায় এলাবাসীর কথাকে তোয়াক্কা না করে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করে ।

খাল দখলে স্থানীয়রা বাঁধা দিতে গেলে প্রভাবশালী মজিবুর রহমান সরকার তার ভাই এবং ছেলেদের নিয়ে এলাকাবাসীর ওপর চড়াও হয়ে কাজ চালিয়ে যায়। কথা কাটাকাটির খবর পেয়ে পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার দুলাল মিয়া ঘটনাস্থলে এসে এলাকাবাসি ও মজিবর সরকারের সাথে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দেন এবং তিনি বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি এবং পৌরসভার ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে সরকারি সার্ভেয়ার দিয়ে সরকারি খাল নির্ধারণ করা হবে, তিনি এ আশ্বাস দিলে উভয় পক্ষ তা মেনে নেন।
তবে এবিষয়ে অভিযুক্ত মজিবুর রহমান সরকার খাল দখলের কথা অস্বীকার করে বলেন,তিনি সরকারী নিয়ম মেনেই কাজ করছেন।

এ বিষয়ে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইব্রাহিম মিয়া মুঠোফোনে জানান,সরকারী খাল দখলের বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেনেছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন