সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

গনতান্ত্রিক আইনজীবী সমিতি জেলা শাখার সভাপতি মাসুম, সম্পাদক আওলাদ

বুধবার, ০৭ জুন ২০২৩ | ২:৪০ পূর্বাহ্ণ

গনতান্ত্রিক আইনজীবী সমিতি জেলা শাখার  সভাপতি মাসুম, সম্পাদক আওলাদ

বাংলাদেশ গনতান্ত্রিক আইনজীবী সমিতি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৬ জুন) দুপুর দেড়টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে গনতান্ত্রিক আইনজীবী সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এড. এ.বি.সিদ্দিক। আলোচনায় অংশ নেন এড. মাহবুবুর রহমান মাসুম, এড. আওলাদ হোসেন, এড. মোতালিব মোল্লা, এড. নাজিম উদ্দিন শেখ, এড. কেফায়েত উল্লাহ সরকার, এড. শাহিন মাহমুদ, এড. বিলকিস ঝর্ণা,এড. রুহুল আমিন ও এড. মাসুম সরকার প্রমুখ।

উক্ত সভায় সকলের সিদ্ধান্ত অনুযায়ী এড. মাহবুবুর রহমান মাসুমকে সভাপতি ও এড. আওলাদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আগামী ১ (এক) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব প্রদান করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন