শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শেখ হাসিনাকে হত্যার হুমকির ক্ষোভে সোনারগাঁ আওয়ামীলীগ উত্তপ্ত

সোমবার, ২২ মে ২০২৩ | ৪:৫০ অপরাহ্ণ

শেখ হাসিনাকে হত্যার হুমকির ক্ষোভে সোনারগাঁ আওয়ামীলীগ উত্তপ্ত

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোনারগাঁওয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সোনারগাঁ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনগুলো।

সোমবার (২২ মে) সকালে সোনারগাঁ মোগরাপাড়া আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পার্টি অফিসের সামনে থেকে পিরোজপুর হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এ্যাড, শামসুল ইসলাম ভূঁইয়া, সভাপতি সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান সোনারগাঁ উপজেলা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁয়ের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার, সাধারণ সম্পাদক, সোনারগাঁ আওয়ামীলীগ ও সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ ৩, বিশেষ অতিথি ছিলেন, আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সহ সভাপতি সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান পিরোজপুর ইউনিয়ন, আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু, সভাপতি ,সোনারগাঁ উপজেলা যুবলীগ, আলামিন সরকার, চেয়ারম্যান বৈদ্যের বাজারে ইউনিয়ন পরিষদ, আরিফ মাসুদ বাবু, চেয়ারম্যান মোড়াপাড়া ইউনিয়ন পরিষদ, নাসরিন সুলতানা ঝরা, সাবেক সাংগঠনিক সম্পাদক যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ, মাহমুদা আক্তার ফেন্সী, সোনারগাঁও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, নাজমুল রহমান সজিব, সাধারণ সম্পাদক, সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ, শফিকুল ইসলাম সাগর, সভাপতি মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগ, হৃদয় প্রধান, সভাপতি প্রার্থী মোগড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সহ আরো অনেকে।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অপরাধে অবিলম্বে বিএনপি নেতা চাঁদকে গ্রেফতার করতে হবে। শুধু গ্রেফতার করলেই হবে না, চাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সেটি না হলে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন নেতারা। প্রতিটি সোনারগাঁও আওয়ামীলীগ নেতাকর্মীদের জুড়ানো বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর হুমকির প্রতিবাদ ও কঠিন হুঁশিয়ারি প্রদান করে।

রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার (২২ মে) সারা দেশে বিক্ষোভের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সোমবার সারা দেশে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এর মত সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনগুলো যোগ দেয়।
গত শুক্রবার (১৯ মে) সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেফতার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে।

এ সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আর ২৭ দফা-১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করার দরকার আমরা করব ইনশাআল্লাহ।’

এর প্রতিবাদে সোমবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন নির্দেশ দেয়।

আবু সাইদ চাঁদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান এবং প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক রাসিক মেয়র মিজানুর রহমান মিনু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন