শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে অনেক মসজিদ ও মাদ্রাসায় আমি অনুদান দিয়েছি এমপি খোকা

শুক্রবার, ১৯ মে ২০২৩ | ১১:৩৮ অপরাহ্ণ

সোনারগাঁয়ে অনেক মসজিদ ও মাদ্রাসায় আমি অনুদান দিয়েছি  এমপি খোকা

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি:

১৯ মে শুক্রবার জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন সোনারগাঁও উপজেলা অনেক মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় আমি উন্নয়নের জন্য  অনুদান দিয়েছি, কারণ মসজিদ আল্লাহর ঘর এখানে আমার সোনারগাঁয়ের জনগণ নামাজ পড়ে, এতে স্বয়ং আল্লাহ পাক খুশি হন। সবাই মসজিদে নামাজ পড়তে যাবেন, আল্লাহ এবং রাসুলের দেখানো পথে হাটলে তিনি আমাদের উপর রহমত দিবেন। দ্বীনের পথে সবাই এগিয়ে আসলে  সমাজ থেকে সকল অনাচার থেকে মুক্তি পাবো। শুক্রবার বাদ জুম্মা পৌরসভার কৃষ্ণপুরার ৬নং ওয়ার্ডে অবস্থিত বাইতুল মামুর জামে মসজিদে নামাজ আদায় শেষে  তিনি সরেজমিনে গিয়ে কবরস্থান ও রাস্তা প্রশস্তকরণ কাজের পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন, সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি।
এর আগে তিনি বাইতুল মামুর জামে মসজিদে নামাজ আদায় করেন পরে মসজিদ এর অবশিষ্ট কাজ নির্মানে আর্থিক অনুদানের আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য ও সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, সহ সভাপতি হাজী গরীব নেওয়াজ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, পৌর জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, হাসান ইমাম, সাবেক মেম্বার  আলমগীর কবির, ব্যবসায়ি মামুন, মিলন,জাতীয় পার্টি নেতা গরীবে নেওয়াজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন