আমরা এমন এক সমাজ উপহার দিতে চাই যেখানে নামাজের কাতারের মতো সাম্যতার কাতার হবে। যেখানে পরিবেশ থাকবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ।
আমরা চাই ধনী-গরিব ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হোক ঈদ উদযাপন বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ আমান উল্লাহ আমান।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে ফতুল্লার শিবুমার্কেট এলাকায় সংগঠনের জেলা কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলী’র সঞ্চালনায় শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে এক হাজার করে টাকা ও ঈদ সামগ্রী প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নান বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা চায় এ জেলার প্রত্যেকটা ছাত্রের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। তাই এই ছোট্ট আয়োজন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি আশরাফ আলী, প্রশিক্ষণ সম্পাদক সোহাগ হোসাইন, বিশ্ববিদ্যালয় সম্পাদক নাইমুল ইসলাম, আলিয়া মাদরাসা সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম, স্কুল ও কলেজ সম্পাদক রমজান আলী, সাহিত্য সম্পাদক কাউছার আহমেদ ও কার্যনির্বাহী সদস্য বাদশা হোসাইন।