আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী।
সিদ্ধিরগঞ্জে নাসিক ৯নং ওয়ার্ডস্থ জালকুড়ি উত্তরপাড়াস্থ ৯২নং জালকুড়ী উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. নূর হোসেনের সভাপতিত্বে সকাল দশটায় শুরু হবে সম্মেলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. আব্দুস সোবহান গোলাপ এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়ীদুর রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. সাইফুল আলম, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া। এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।
এবিষয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. নূর হোসেন বলেন, উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি।
সম্মেলনের জন্য মহানগর আওয়ামী লীগ মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা সবাই প্রস্তুত। আমি দল থেকে কিছু পাওয়ার লোভে রাজনীতি করি না। আমি বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শকে ভালোবেসে জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে রাজনীতি করছি। আমি দলকে যেমন ভালোবাসি তেমনি মহানগর মৎস্যজীবী লীগের তৃণমূল নেতাকর্মীরাও আমাকে ভালোবাসেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর যোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে অন্তরে ধারণ করে তার হাতকে আরো শক্তিশালী করার পাশাপাশি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগকে আরো শক্তিশালী দুর্গ তৈরির লক্ষ্যে কাজ করছি।
মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি নির্বাচিত হলে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডকে আরো এগিয়ে নিয়ে যাব এবং দলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করব।