শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টার ঘটনা রূপগঞ্জ থানায় তিন পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

শুক্রবার, ১৯ জুন ২০২৬ | ৮:৪৯ অপরাহ্ণ

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টার ঘটনা রূপগঞ্জ থানায় তিন পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

সোহেল কবির, স্টাফ রিপোর্টার:  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সিআইডি পুলিশ পরিচয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মচারী ও সোনারগাঁও থানার হারিয়া বৈদ্যপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে অমিত হাসান মিরাজকে (৩০) অপহরণের চেষ্টার অভিযোগে তিন পুলিশ সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১৯জুন শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মচারী ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বৈদ্যের বাজার ইউনিয়নের হারিয়া বৈদ্যপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে অমিত হাসান মিরাজ বাদী হয়ে গোয়েন্দা পুলিশের ( ডিবি) ঢাকা দক্ষিণের এসআই মামুন মাতুব্বর (৪০), এএসআই আমানউল্লাহ (৩৪), কনস্টেবল কবির হোসেন (৩৩), কনস্টেবল আকাশ আহাম্মেদ (৩০), তাদের গাড়ি চালক আবু বক্কর সিদ্দিক (৫০) ও মো: সেলিমকে (৪৫) আসমি করে রূপগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। পুলিশ জানায়, গত ১৮ জুন দুপুরে সোনারগাঁওয়ের বারদী এলাকা থেকে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আসেন অমিত হাসান মিরাজ। এ সময় গাউছিয়া সিএনজি স্ট্যান্ডের সামনে অবস্থান করার সময় কয়েকজন ব্যক্তি নিজেদের সিআইডি পুলিশ পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক সাদা রঙের হাইচ গাড়িতে (ঢাকা মেট্রো-চ-১৬-৩৭৬৬) তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি সন্দেহজনক প্রকাশ করলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। এলাকাবাসীর সন্দেহ হলে তারা তিনজনকে আটক করে। সুযোগ পেয়ে অপর তিনজন পালিয়ে যায়। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এঘটনায় মামলা রুজু করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন