সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অনিয়ম দুর্নীতির অভিযোগে আদমজী ইপিজেডের দুই কর্মকর্তার অপসারণ দাবিতে ফের বিক্ষোভ

সোমবার, ১৯ আগস্ট ২০২৪ | ৭:৫৯ অপরাহ্ণ

অনিয়ম দুর্নীতির অভিযোগে আদমজী ইপিজেডের দুই কর্মকর্তার অপসারণ দাবিতে ফের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেডের ২ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ ব্যবসায়ীরা।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে শিমরাইল-আদমজী-নারায়ণগঞ্জ সড়কের ইপিজেডের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

দুর্নীতিগ্রস্থ ওই ২ কর্মকর্তারা হলেন, ইপিজেডের নির্বাহী পরিচালক (ইডি) মাহবুব আহম্মেদ সিদ্দিক ও কাস্টমসের রাজস্ব কর্মকর্তা একেএম এনামুল হক। এর আগে রোববার দু’দিনের মধ্যে তাদের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে সাধারণ ব্যবসায়ীরা। ঐ সময় ইপিজেডের ভেতরে অবস্থিত বেপজার কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেওয়া হয়।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে, ব্যবসায়ী রাশেদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ইপিজেডে চলছে অনিয়ম। নির্বাহী পরিচালক মাহবুব আহম্মেদ সিদ্দিক ও কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এনামুল হককে ম্যানেজ করে একশ্রেণির ব্যবসায়ীরা নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চুরি করে লাখ লাখ টাকার মালামাল নিয়ে যাচ্ছে। ইউনেস্কো বিডি নামে একটি প্রতিষ্ঠান থেকে মেসার্স ডিনকুম ট্রেড ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানের ব্যানারে কেন্দ্রীয় যুবলীগ নেতা হত্যা মামলায় সজা প্রাপ্ত পলাতক আসামী আবু হানিফ হৃদয় ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া গত ১৫ আগস্ট পনেরোটি ট্রাকে করে শুলকো ফাঁকি দিয়ে অন্তত দেড়কোটি টাকার মালামাল নিয়ে যাওয়ার পিছনে ওই ২ কর্মকতার হাত রয়েছে। অনুমতির বেশি মালামাল নিয়ে যাওয়ার বিষয়টি কাষ্টমসের রাজস্ব কর্মকর্তা এনামুল হককে অবগত করানো হলে তিনি সত্যতা পেয়েও কোন ব্যবস্থা নেননি। ইউনেস্কো বিডি প্রতিষ্ঠান মালিকের সঙ্গে মাহবুব আহম্মেদ সিদ্দিকের গভীর সম্পর্ক থাকায় স্বজনপ্রিতি করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে ইপিজেড কাস্টমসের রাজস্ব কর্মকর্তা একেএম এনামুল হক কোন মন্তব্য করতে রাজি হয়নি।

ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ইপিজেডে বৈধভাবে ব্যবসা করার অধিকার সবার আছে। কারা কেন আন্দোলন করেছে তা জানিনা। আমরা বেপজার কেউ কোন দুর্নীতির সঙ্গে জড়িত নই। অবৈধভাবে ইপিজেড থেকে কোন মালামাল বের করার সুযোগ নেই বলে তিনি দাবী করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন