শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জের সন্ত্রাসী আমিনুল হক টুটুল ফেন্সিসহ ডিবির হাতে গ্রেফতার 

সোমবার, ০৩ জুন ২০২৪ | ১২:৩৯ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জের সন্ত্রাসী আমিনুল হক টুটুল ফেন্সিসহ ডিবির হাতে গ্রেফতার 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের সন্ত্রাসী আমিনুল হক টুটুলকে ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রোববার (২ জুন) রাত ১০ টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল ডাচবাংলা বাংক এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই সৈয়দ রুহুল আমিনের নেতৃত্বাধীন একটি দল।  

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, অভিযানিক দল এখনও বাইরে আছেন। বিস্তারিত পরে জানানো হবে। 

আমিনুল হক টুটুল সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ড এলাকার সিরাজুল হকের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হাই রাজুর ফুপাতো ভাই। তার বিরুদ্ধে জাল দলিল সৃজন, নাশকতা মামলাসহ একাধিক মামলা রয়েছে। 




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন