
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের সন্ত্রাসী আমিনুল হক টুটুলকে ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২ জুন) রাত ১০ টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল ডাচবাংলা বাংক এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই সৈয়দ রুহুল আমিনের নেতৃত্বাধীন একটি দল।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি'র ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, অভিযানিক দল এখনও বাইরে আছেন। বিস্তারিত পরে জানানো হবে।
আমিনুল হক টুটুল সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ড এলাকার সিরাজুল হকের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হাই রাজুর ফুপাতো ভাই। তার বিরুদ্ধে জাল দলিল সৃজন, নাশকতা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net