বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ডিএনডি খালে স্কুল পড়ুয়া ছাত্রের লাশ

মঙ্গলবার, ২৮ মে ২০২৪ | ৪:১৪ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে ডিএনডি খালে স্কুল পড়ুয়া ছাত্রের লাশ

সিদ্ধিরগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে ডিএনডি খাল থেকে মোঃ আনাস (১৪) এক স্কুল পড়ুয়া ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে
মঙ্গলবার ( ২৮) মে সকাল ১১ টায় সিদ্ধিরগঞ্জপুলস্থ খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহিত আনাস সিদ্ধিরগঞ্জ মিজমিজি টিসি রোড এলাকার আলহাজ্ব আলমাসের ছেলে।

নিহতের বাবা আলহাজ্ব আলমাস জানান,সে সিদ্ধিরগঞ্জ রেবতী মহন পাইলট স্কুলের ৯ ম শ্রেণির পড়ুয়া ছাত্র ছিলেন। গতকাল পরীক্ষা দেয়ার জন্য বাসা থেকে বের হয়ে স্কুলে যায়।কিন্তুু ঘুর্ণিঝড় রেমাল কারণে পরীক্ষা স্থগিত করায় অন্যান্য ছাত্ররা বাসায় ফিরে এলেও আমার ছেলে বাসায় আসেনি। আত্মীয় স্বজন বাসায় খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। হঠাৎ আজ সকাল ১১ টায় শুনতে পায়, আনাসের লাশ ডিএনডি খাল থেকে উদ্ধার করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার উপ- পরিদর্শক (এস আই) ইয়াউর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃআবু বক্কর সিদ্দিক বিষয় টি নিশ্চিত করে বলেন,আপাতত দৃষ্টিতে এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে, ময়নাতদন্তে শেষে বিস্তারিত জানা যাবে।ময়নাতদন্ত করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে, পরিবার চাইলে ময়নাতদন্ত করা হবে।ছেলেটি সাঁতার জানতো না তাই হয়তো খালে গোসল করতে গিয়ে স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যুর হয়েছে। আমরা মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছি। এ ঘটনার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হতে পারে বলে জানান তিনি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন