শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

হাইওয়ে পুলিশের অভিযান কাঁচপুরে পরিবহন চাঁদাবাজ রাব্বি আটক

সোমবার, ১৫ মে ২০২৩ | ১১:৫৯ অপরাহ্ণ

হাইওয়ে পুলিশের অভিযান কাঁচপুরে পরিবহন চাঁদাবাজ রাব্বি আটক

সাদ্দাম হোসেন মুন্না স্টাফ রিপোর্টার।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর মোড়ে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় কালে মো: বাব্বি (২২) নামে এক চাঁদাবাজকে হাতে নাতে আটক করেছেন হাইওয়ে পুলিশ। সোমবার (১৫ মে) দুপুর আড়াইটায় কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ তাকে আটক করেন।
আটক রাব্বি সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর এলাকার মিন্টুমিয়ার ছেলে। তার কাছ থেকে চাঁদাবাজির ১ হাজার ২৫০ টাকা জব্দ করেছে পুলিশ।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি ইব্রাহীম জানান, পরিবহন চলাচলে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। চলতি বছরের প্রথম থেকে এপর্যন্ত ১৬ জন চাঁদাবাজকে আটক করা হয়েছে। মহাসড়কের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন