ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
গতকাল (১৯ এপ্রিল বুধবার) সোনারগাঁ মোগরাপাড়া আল মদিনা স্কাইলার্ক রেস্টুরেন্টে আরজেএফ সোনারগাঁ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সোনারগাঁ আরজেএফ উপজেলা শাখার সভাপতি হারুন অর রশিদ প্রধান এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী ফরিদ উদ্দিন।
প্রধান আলোচকের বক্তব্যে কাজী ফরিদ উদ্দিন বলেন, ঢাকা প্রেসক্লাব গঠন হয়েছে যোগ্য মুলধারার সাংবাদিক দিয়ে। এটা কারোর ব্যক্তির প্রতিষ্ঠান নয়। সাংবাদিকরা তাদের যোগ্যতা দিয়ে এই সংগঠনের সদস্য হয়েছে। ঢাকা প্রেসক্লাব নিঃসন্দেহে একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। এখানে অপ-সাংবাদিকদের কোন জায়গা নেই। ঢাকা প্রেসক্লাব ঈদের পর সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আবেদন করবে। সারা বাংলাদেশের সাংবাদিকদের অধিকার নিয়ে সবসময় ঢাকা প্রেসক্লাব কথা বলে।
তিনি আরো বলেন, আরজেএফ খুব পরিচিত একটি সাংবাদিক সংগঠন। এ কমিটিতে যারা আসছেন তারা বস্তুনিষ্ঠ সংবাদ লিখার চেষ্টা করবেন। সাংবাদিকরা সমাজের দর্পন সেই দর্পণ হিসেবে সোনারগাঁয়ে ভূমিকা রাখবেন।
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা আরজেএফ সাধারণ সম্পাদক ফাহাদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাবেক সাংগঠনিক সম্পাদক যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটি জনাবা নাসরিন সুলতানা ঝরা। বক্তব্যে তিনি বলেন, সোনারগাঁয়ে আমরা যোগ্য সাংবাদিক চাই। মানসম্মত পত্রিকার মানসম্মত সাংবাদিক চাই, সকলে মিলেমিশে কাজ করবে এটাই প্রত্যাশা রাখি। মানহীন পত্রিকা ও ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানান। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মানসম্মত সংবাদ লিখার সকলের কাছে দাবি করেন। তিনি আরো বলেন, সাংবাদিক একটি মহান পেশা এই মহান পেশা যেন কোন কলঙ্কিত না হয় , কোন অযোগ্য লোক যেন ঠাই না পায়, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক , নাজমুর রহমান সজিব, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সাগর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী রিদয় প্রধান সহ আরো অনেকে।
দোয়া ও ইফতার সম্পন্ন পর সভাপতি বক্তব্যে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।